কালাইয়ে রেনেসাঁ ২৪ ফাউন্ডেশনের তালবীজ রোপণ

👨‍💼রেজুওয়ান আহমেদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটের কালাইয়ে রেনেসাঁ ২৪ ফাউন্ডেশনের উদ্যোগে তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মৌসুমের প্রথম দিনে আনুফকির থেকে পূর্বকৃষ্টপুর অভিমুখী সড়কের দুই পাশে প্রায় ২ হাজার তালবীজ রোপণ করা হয়।

কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবকেরা নিজ হাতে তালবীজ রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রেনেসাঁ ২৪ ফাউন্ডেশনের সভাপতি মোস্তা হাবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ রিজু, প্রতিষ্ঠাতা সদস্য মো. আল আমিন, মো. মেজবাউল হক ও নূর মোহাম্মদসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ক্ষতিকর প্রভাব কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর এ ধরনের কর্মসূচি পালন করা হয়। আগামীতেও পরিবেশ সুরক্ষায় তাদের সমাজসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *