তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হোসাইন সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়ায় ঈদগাহ ও খেলার মাঠের জমি সংরক্ষণ এবং রেকর্ড সংক্রান্ত বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় ঘাগটিয়া দারুল উলূম হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খেলু মিয়ার সভাপতিত্বে এবং জনাব এম সালমান আহমদ সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জনাব আবুল কালাম আযাদ, মনির উদ্দীন (সাবেক ইউপি সদস্য), হাজী রহীমুদ্দীন, মাওলানা জাহিদুর রহমান, আমিনুল হক মাস্টার, শাহাবুদ্দিন (আমিন), মাসুদ রানা প্রমুখ। সভায় বক্তারা বলেন, ঈদগাহ ও খেলার মাঠ গ্রামের সর্বসাধারণের সম্পদ। এসব জায়গা জনসাধারণের ব্যবহারের জন্য দান করার পর তা ব্যক্তিগত নামে রেকর্ডভুক্ত হওয়া সঠিক নয়। বক্তারা মাঠ ও ঈদগাহের জমি জনস্বার্থে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত এলাকাবাসী বলেন, ঈদগাহ ও খেলার মাঠের জমি যদি ব্যক্তিগত নামে রেকর্ড হয়ে থাকে, তাহলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন বা রেকর্ড বাতিলের উদ্যোগ নেওয়া প্রয়োজন। জনস্বার্থে ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় সরকারি ও আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় উপস্থিত এলাকাবাসী একমত পোষণ করেন। Post navigation রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আরএমপির বিশেষ অভিযান, ৭২ মামলা কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন