র‍্যাবের অভিযানে অপহরণের ৪ দিন পর ব্যবসায়ী, ও মোটরসাইকেল উদ্ধার

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

নওগাঁর সাপাহারে অপহরণের শিকার মো. হান্নান মোল্লা (৫৬)কে উদ্ধার করেছে র‍্যাব-৫। একই অভিযানে অপহৃত ব্যক্তিকে বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৫, রাজশাহীর আওতাধীন সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল নির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ জেলার সাপাহার থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভুক্তভোগী ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে হান্নান মোল্লাকে কাকনহাট বাজারে আসতে বলা হয়। সরল বিশ্বাসে মোটরসাইকেলযোগে সেখানে গেলে একটি চক্র কৌশলে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারের কাছে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে ভুক্তভোগীকে হত্যা ও ভারতে পাচারের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে রাজশাহীর গোদাগাড়ী থানায় গত ৮ সেপ্টেম্বর মামলা করেন। মামলাটি গোদাগাড়ী থানার মামলা নম্বর-১১, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬; দণ্ডবিধির ৩৬৪/৩৪২/৩৮৫ ধারায় মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের আভিযানিক দল ভুক্তভোগী ও মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তার এবং উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর সাপাহার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভুক্তভোগী হান্নান মোল্লাকে উদ্ধার করা হয়। একই সঙ্গে তাকে বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

উদ্ধার করা ভুক্তভোগী ও মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব-৫-এর এ অভিযানে অপহৃত ব্যক্তিকে দ্রুত উদ্ধারের পাশাপাশি ঘটনায় ব্যবহৃত যানবাহন উদ্ধারের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার গুরুত্বপূর্ণ দিক হিসেবে সামনে এসেছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *