শিবু দাসের নেতৃত্বে পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—বাঁশবাড়িয়া এলাকার রাজু আহমেদের ছেলে ইমন, একই এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ এলাকার আলী হোসেনের ছেলে জুয়েল রহমান এবং ধোকড়াকুল এলাকার লায়েবের ছেলে রাজু ইসলাম। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। আদালত তাঁদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন। শিবু দাস বলেন, মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুঠিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। Post navigation নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ