মোহনপুরে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে র্যাব-৫, তিনজনের বিরুদ্ধে মামলা 👨💼মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাদের বসতবাড়ির রান্নাঘর থেকে চোলাই মদগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। র্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহীর মোহনপুর থানার ঘাসিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসপুকুর গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। র্যাব-৫-এর সিপিএসসি, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাদের পৃথক পৃথক বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে মোট ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদ ২৫০ মিলিলিটারের ১৮০টি বোতলে ছিল। এ ঘটনায় অভিযুক্তরা হলেন—মোহনপুর উপজেলার বাসপুকুর গ্রামের নরেশ (৩০), তার বাবা মঙ্গল; রঞ্জিত (৩৩), তার বাবা সুকুলাল এবং রিপন (৩২), যার বাবার নাম অজ্ঞাত। র্যাব-৫ জানিয়েছে, উদ্ধার করা চোলাই মদ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীর মোহনপুর থানায় মামলা করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। Post navigation পুঠিয়ায় ইউএনও লিয়াকত সালমানের অভিযানে ৩৩০ বস্তা সার জব্দ প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার