র্যাব-৫-ও র্যাব-১২-এর যৌথ অভিযানে নাটোরে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন রাজশাহী : নাটোরে যৌথ অভিযান চালিয়ে ১০ কেজি ২০০ গ্রাম শুকনা গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে নাটোর সদর থানাধীন বনবেলঘড়িয়া বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫-এর নাটোর ক্যাম্প, সদর কোম্পানি রাজশাহী এবং র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় গাঁজাসহ মো. শফিকুল ইসলাম (৫৫) ও মো. মিজানুর রহমান (৩৮)কে গ্রেপ্তার করা হয়। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের কাছে থাকা কাপড় বহনের ব্যাগ এবং চালের বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা রাখার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের ব্যাগ ও চালের বস্তা থেকে দুই পোটলায় মোট ১০ কেজি ২০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, নীলফামারী থেকে অবৈধভাবে শুকনা গাঁজা সংগ্রহ করে নাটোর রেলস্টেশন হয়ে ইজিবাইকে রাজশাহীর পুঠিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের নাটোর সদর থানায় হস্তান্তরের বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব। র্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। Post navigation সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র্যাব মহাপরিচালক ;| সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, উদ্ধার ৫৯ আগ্নেয়াস্ত্র ও ৫৪১ রাউন্ড গুলি রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ধান ছাঁটাইয়ের বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ