বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শফিকুল হক মিলনের শুভেচ্ছা

# মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :
জনগণের অধিকার আদায় এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রকে সুসংহত করা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। প্রতিষ্ঠার পর থেকে নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের পাশে থেকেছে।

তিনি বলেন, বিএনপির গৌরব, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন আরও বলেন, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতি বছর ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *