বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শফিকুল হক মিলনের শুভেচ্ছা # মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : জনগণের অধিকার আদায় এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রকে সুসংহত করা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। প্রতিষ্ঠার পর থেকে নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের পাশে থেকেছে। তিনি বলেন, বিএনপির গৌরব, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন আরও বলেন, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতি বছর ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে। Post navigation বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে উম্মে হানির শুভেচ্ছা, নতুন প্রজন্মকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নুসরাত আরা স্মৃতির শুভেচ্ছা