চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সদর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ও অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন) খন্দকার মো. শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তারা। জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিতরা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘সবুজে ভরুক দেশ, বাঁচুক আগামীর বাংলাদেশ’—এই প্রত্যয়ে কর্মসূচির সমাপ্তি হয়। Post navigation তানোরের পাঁচন্দর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান তানোরে যুবকের আত্মহত্যা: জুয়ার দেনা ও হুমকির চাপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ