পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে এসিল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট, কারাদণ্ড ২ জনের

 👨‍⚖️ মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিনিধি,রাজশাহী :

রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ঝলমলিয়া বাজার ও খুঁটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঝলমলিয়া বাজার এলাকা থেকে নুরুল ইসলাম নুর (পিতা—মোন্তাজ আলী) নামে এক মাদক বিক্রেতা এবং খুঁটিপাড়া এলাকা থেকে জব্বার আলী (পিতা—আব্দুল গফুর) নামে এক মাদকসেবীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে যথাক্রমে ছয় মাস ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকবিরোধী প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *