নিয়ামতপুরে আদর্শ কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আদর্শ কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় মাঠে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের আয়োজনে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় এমিস্টার টপ দল ২-০ গোলে ইনসিপিয়ো দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দিনব্যাপী আদর্শ কৃষকদের নিয়ে নানা আয়োজনে বিকেলে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনজেনটার সিনিয়র টেরিটরি অফিসার সবুজ হোসেন, রিটেইলার ও নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুসহ অন্যান্য রিটেইলার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন কৃষকদের মনোবল আরও বাড়াবে। সিনজেনটা কোম্পানি উপজেলার সকল ইউনিয়নে এমন আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আদর্শ কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মাঠে ভিড় জমান ফুটবল প্রেমী দর্শকেরা। Post navigation নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা