রাজশাহীতে সার বিতরণে অনিয়ম ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন পুলিশ কমিশনারের

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা হয়রানি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় পুলিশ কমিশনার বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট কিংবা হয়রানি করা যাবে না। কৃষকদের মাঝে সার সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে বিতরণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো ধরনের আইনি সহায়তা প্রয়োজন হলে আরএমপি তা নিশ্চিত করবে।

তিনি বলেন, কৃষকের স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে। সার ব্যবস্থাপনায় কোনো অনিয়মের সুযোগ না দিয়ে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার প্রাপ্তি নিশ্চিত করা জরুরি।

সভায় রাজশাহী মহানগরী ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার সার ডিলারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাঠ পর্যায়ে সার সরবরাহ, বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষকদের কাছে নির্বিঘ্নে সার পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *