গোদাগাড়ীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মেয়র প্রার্থী অলিউল্লাহ রনির উদ্যোগে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোদাগাড়ী পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ও উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. অলিউল্লাহ রনি। তিনি গোদাগাড়ী পৌরসভার সাবেক জেনারেল মেম্বার এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে ইতোমধ্যে তিনি পৌরবাসীর মধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. অলিউল্লাহ রনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, গোদাগাড়ী পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থেকে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা গড়ে তোলাই তাঁর লক্ষ্য। দলীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করতে চান।

অলিউল্লাহ রনি স্থানীয় পর্যায়ে একজন জনবান্ধব রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নাগরিক সমস্যা নিয়ে কথা বলার কারণে তিনি মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে জনি ইসলাম, সুমন, বাবুসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরাও এতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদিন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *