গণধ্বনি প্রতিদিন’ এর সম্পাদক ইয়াকুব শিকদারের শ্বশুরের ইন্তেকাল, দেশবার্তা বিডি২৪.কম পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর স্থানীয় দৈনিক গণধ্বনি প্রতিদিন ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪-এর সম্পাদক ইয়াকুব শিকদারের শ্বশুর ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজার নামাজ শনিবার বহরমপুর সিটি বাইপাস মোড়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেতমখাঁ গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দেশবার্তা বিডি২৪.কম পরিবার।

এক শোকবার্তায় দেশবার্তা বিডি২৪.কম-এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক গণধ্বনি প্রতিদিনের স্টাফ রিপোর্টার মমিনুল ইসলাম মুন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এ শোক সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *