নওগাঁয় ১৫০ টেপেন্টাডলসহ নারী গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ নুপুর আক্তার (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) নওগাঁ সদর থানা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৫০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার নুপুর আক্তার নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম সজীব। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নুপুর আক্তার মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ধার করা টেপেন্টাডলসহ তাকে নওগাঁ সদর থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। Post navigation গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেপ্তার র্যাব-৫ পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ২ হাজার লিটারের বেশি চোলাই মদ জব্দ