রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী দিচ্ছে জামায়াত, জোটের বৈঠকে আজ সিদ্ধান্ত বিশেষ প্রতিনিধি, ঢাকা : ৯ আগস্ট ২০২৬। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে সংসদে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটির নিজস্ব নাকি জোটগত প্রার্থী দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রোববার বৈঠক আহ্বান করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে বিরোধী জোটের একক প্রার্থীর নাম চূড়ান্ত ও ঘোষণা করা হবে। সংসদে জামায়াত জোটের পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। আমরা সরকারের সঙ্গে কোনো পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ছাড় দিতে চাই না। জয়-পরাজয়ের চেয়েও গণতান্ত্রিক অধিকার চর্চা এবং প্রতিদ্বন্দ্বিতা করাই আমাদের মূল উদ্দেশ্য।” ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের এ উদ্যোগ নেয় নির্বাচন কমিশন (ইসি)। Post navigation ২০ বছর পর বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান;| মায়ের সফরের দুই দশক পর ছেলের আগমন, বন্যাকবলিত মানুষের চোখে পুনর্বাসন ও স্থায়ী সমাধানের প্রত্যাশা নেতৃত্বের সংকট, গ্রুপিং নিরসনে আজ প্রধানমন্ত্রীর মুখোমুখি চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতারা