সড়কে শৃঙ্খলা ও যাত্রীসেবা উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা বাস, ট্রাক, মাইক্রো ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, যাত্রী হয়রানি রোধ, জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল এবং দূরপাল্লার যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়কব্যবস্থা গড়ে তুলতে আইন প্রয়োগকারী সংস্থা এবং পরিবহন মালিকদের মধ্যে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। যাত্রীসেবার মান বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও জনসেবার মানোন্নয়নে জেলা পুলিশ এবং পরিবহন মালিক সমিতি যৌথভাবে কাজ করবে—এ মর্মে সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা বাস, ট্রাক, মাইক্রো ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং পরিবহন খাতে সেবার মান উন্নয়নে জেলা পুলিশ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবহন সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *