শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি , রাজশাহী :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন কথিত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিলবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

এসআই (নিরস্ত্র) মো. সাহাদাত আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস, দস্যুতা, মাদক ও অন্যান্য অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *