ইউএনওর নির্দেশনায় দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান , ৩ এস্কেভেটর অকেজো

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষিজমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার নির্দেশনায় পরিচালিত অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রোববার (২ আগস্ট) উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষিজমির উর্বর টপসয়েল কেটে অনুমোদনহীনভাবে পুকুর খননের অভিযোগ পাওয়ার পরপরই ইউএনও উম্মে হাবিবা ফারজানা দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে থাকা তিনটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “কৃষিজমি দেশের খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি। কোনোভাবেই কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন বা জমির শ্রেণি পরিবর্তন করতে দেওয়া হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে।”

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু বলেন, “অভিযান চলাকালে অভিযুক্তরা পালিয়ে গেলেও মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করা হয়েছে। পরিবহনের সুযোগ না থাকায় সেগুলো জব্দ করা সম্ভব হয়নি। অবৈধ খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১১, ১২ ও ১৩ ধারায় দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

দেশবার্তা বিডি২৪. কম এ জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং ভূমি আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *