ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু মোহাম্মদ আফজাল ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গোলিয়া বিলে ধান রোপণের কাজ করতে গিয়ে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের মৃত আব্দুল গফুরের ছেলে। রোববার (২ আগস্ট) সকালে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হলে মাঠে কর্মরত কৃষকরা বিপাকে পড়েন। এরই মধ্যে আকস্মিক বজ্রপাত হলে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্যান্য কৃষক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের ভাষ্য, ওই সময় একই মাঠে আরও ৫ থেকে ৬ জন কৃষক ধান রোপণের কাজ করছিলেন। সৌভাগ্যক্রমে অন্যরা অক্ষত থাকলেও বজ্রপাতের সরাসরি আঘাতে আবু বক্কর সিদ্দিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। আকস্মিক এ মৃত্যুর খবরে নিহতের বাড়িতে নেমে আসে শোকের মাতম। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। Post navigation কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি, থানায় জিডি মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী