ভোলাহাটে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ২২৮ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

র‍্যাব-৫ জানায়, সোমবার (২৭ জুলাই) ভোর ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার পঞ্চানন্দপুর গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে ২২৮ বোতল ফেন্সিডিল (এস্কাফ), মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলাহাট উপজেলার পাঁচটিকরী গ্রামের মো. মিম ওবায়দুল্লাহ (৩৬) ও মো. শাকিল (২২)। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *