লালপুর থানায় মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত, সরকারি পোশাক ও সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিতের নির্দেশনা

 

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য সরকারিভাবে সরবরাহকৃত পোশাক-পরিচ্ছদ ও আনুষঙ্গিক সরঞ্জাম যথাযথভাবে গ্রহণ, সংরক্ষণ এবং সঠিক ব্যবহার নিশ্চিত করতে নাটোরের লালপুর থানায় মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই ২০২৬) সকাল ৯টায় লালপুর থানা চত্বরে এ কিট প্যারেডের আয়োজন করা হয়। এতে লালপুর থানা, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্র এবং ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সকল অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।

কিট প্যারেডে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শোভন চন্দ্র হোড়। এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এবং ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি)।

প্যারেডে পুলিশ সদস্যদের সরকারি পোশাক, বুট, বেল্ট, ক্যাপসহ অন্যান্য সরকারি সরঞ্জামাদি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি এসব সামগ্রী পরিচ্ছন্ন রাখা, সংরক্ষণ এবং বিধি অনুযায়ী ব্যবহার নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় বলেন, “বাংলাদেশ পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সেবার মান বজায় রাখতে সরকারি পোশাক ও সরঞ্জামের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক সদস্যকে নির্ধারিত বিধিমালা অনুসরণ করে সরকারি মালামাল সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে।”

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “মাসিক কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের সরকারি পোশাক ও সরঞ্জামের অবস্থা নিয়মিত যাচাই করা হয়। এর ফলে সদস্যদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাগত মান আরও সুদৃঢ় হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”

পুলিশ সূত্র জানায়, বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সেবার মান আরও উন্নত করতে বাংলাদেশ পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের মাসিক কিট প্যারেড অব্যাহত রয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *