দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক নিউজ : লন্ডন থেকে বিমানে দুবাই হয়ে এশিয়ার একটি দেশে যেতে চেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।কিন্তু দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটের জন্য নেমে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্যামেরায় ধরা পড়েন তিনি। দুবাই বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই ক্যামেরা বেনজীর আহমেদের মুখমণ্ডল স্ক্যান করে। স্ক্যানের তথ্য আন্তর্জাতিক অপরাধীদের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে বেনজীরের নামে থাকা ইন্টারপোলের নোটিশ সামনে আসে। এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় শাখা বিষয়টি যাচাই করে এবং কিছু সময়ের মধ্যেই তাকে আটক করে। Post navigation পরীমণি-সাকলায়েন সম্পর্কের জের, পাঁচ বছর পর চাকরি হারাচ্ছেন আলোচিত পুলিশ কর্মকর্তা