চারঘাটে র‍্যাবের অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি দল চারঘাট থানার দিঘলকান্দি ঈদগাঁও বটতলা এলাকায় সাথি ফার্নিচারের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে গ্রেপ্তার হন পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের মো. জারজিস হোসেন (৩২) এবং নামাজগ্রাম উল্লাপুকুর এলাকার মো. হাসিব (২৪)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। এছাড়া উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রেখেছিলেন বলেও তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *