রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন মো. আশিক সাঈদ

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও জনসেবামুখী পুলিশিং জোরদারের নির্দেশনা

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ। শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ে যোগদান করলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

যোগদানের পর রেঞ্জ কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, রেঞ্জের আওতাধীন সব জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সভায় নবাগত ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং আরও কার্যকর করতে সবাইকে আন্তরিকতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি রেঞ্জের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

এর আগে শনিবার সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে নবাগত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহী এবং রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নবাগত ডিআইজির যোগদানের মধ্য দিয়ে রাজশাহী রেঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে আরও কার্যকর পুলিশি সেবা প্রদানে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *