ভাঙ্গুড়ায় সমাজকল্যাণ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ, কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার দাবি ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, **মো. সোলায়মান হোসেন** নামের এক ব্যক্তি নিজেকে **”এমদাদুল হক”, পাবনা জেলা সমাজকল্যাণ অফিসার** হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সরকারি সুবিধার কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ দাবি করেছেন। মোহাম্মদ সোলায়মান হোসাইনের এর মোবাইল নম্বর 01349-545509 অভিযোগ অনুযায়ী, ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে ৯০টি সরকারি কার্ড দেওয়ার কথা বলে কয়েকজন ছাত্রদল নেতার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, খানমরিচ ইউনিয়নের মেয়াপাড়া এলাকার ছাত্রদল নেতা লিটন ৪ হাজার টাকা এবং করোতকান্দি এলাকার ছাত্রদল নেতা মালেক ৪ হাজার টাকা প্রদান করেছেন। স্থানীয় সূত্রের দাবি, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তারা এখনো ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে নির্বাচিত হননি। সরকারি কার্ডের টাকা মেরে খাওয়ার জন্য কাজটি করে। সরকারি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে এই অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. সোলাইমান হোসেন ওরফে এমদাদুল হকের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত প্রয়োজন। Post navigation বিশ্বম্ভরপুর থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই গরুসহ আসামি গ্রেপ্তার, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে চারজন আটক তাহিরপুর যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউটি অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন