নিজেই স্টিয়ারিংয়ে প্রধানমন্ত্রী, স্ত্রীকে নিয়ে ঢামেক ক্যাম্পাসে; শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে উচ্ছ্বাস নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি-ডে ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিতে নিজেই গাড়ি চালিয়ে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢামেক ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তাদের আগমনে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢামেকের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী ক্যাম্পাসে প্রবেশ করলে বর্তমান শিক্ষার্থীরা উচ্ছ্বাসে তাদের ঘিরে ধরেন। এ সময় শিক্ষার্থীদের অনুরোধে প্রধানমন্ত্রী নিজেই মোবাইল ফোনে একাধিক সেলফি তোলেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মুহূর্তেই সেই দৃশ্য ক্যাম্পাসের অন্যতম আকর্ষণে পরিণত হয়। 🌎Visit to get the latest news http://www.deshbartabd24.com অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ডিএমসি-ডে ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সামনের লনে দুটি গাছের চারা রোপণ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢামেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ যাতে উন্নত চিকিৎসার জন্য অপ্রয়োজনীয়ভাবে রাজধানীমুখী না হন, সে লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে। শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে তাঁর আন্তরিক কুশল বিনিময় এবং সেলফি তোলার দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। Post navigation ভোট গণনায় কারচুপির চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের ২০-২৫ বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে ঢামেক: ডা. জুবাইদা রহমান