তানোর থানার অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ মাসউদ আলী সঙ্গীয় পুলিশ সদস্য পিএসআই মো. তুহিন ভূঁইয়া ও এএসআই মো. শফিকুল ইসলামকে নিয়ে উপজেলার বিলকুমারী বিল এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. আছান আলী (২২), পিতা—মৃত আব্দুর রহমান, সাং—তাতিয়ারপাড়া, থানা—তানোর, জেলা—রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।

🌎Visit to get the latest news
http://www.deshbartabd24.com

পুলিশ জানায়, আদালতের দেওয়া সাজা এড়িয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন ওই আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তানোর থানা পুলিশ জানিয়েছে, আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, পলাতক আসামিদের আইনের আওতায় আনা এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *