পাবনায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারি গ্রেফতার

দেশবার্তা বিডি ২৪.কম ডেস্ক :

পাবনায় জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি জুয়ার আসর থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জুয়ার বোর্ড, প্লেয়িং কার্ড এবং নগদ ১৯ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই রাত প্রায় ১১টার দিকে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় একটি টিনশেড ঘরে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আমানুল ইসলাম (২৬), মো. হানিফ (৩৮), মো. ফজলুর রহমান (৩৮), মো. আজাহার সরদার (৩৫), মো. মাহবুবুর হাসান (৪০), মো. হাবিব প্রাং (৫২) এবং মো. মিলন মিয়া (৩০)। তারা সবাই পাবনা সদর উপজেলার মির্জাপুর ও মির্জাপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

Visit to get the latest news
http://www.deshbartabd24.com

অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত ৫টি জুয়ার বোর্ড (তাস খেলার সেট), ৩৩টি প্লেয়িং কার্ড এবং জুয়ার আসরে ব্যবহৃত নগদ ১৯ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশের বক্তব্যে বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাবনা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে জেলা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

জেলা পুলিশের দাবি, অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং ধারাবাহিক বিশেষ অভিযানের ফলে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিবাচক ফলাফল মিলছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *