পাবনায় বিশেষ অভিযানে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার

দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক :

পাবনা জেলাজুড়ে পরিচালিত মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়ি ও অন্যান্য অপরাধে জড়িত মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

রোববার (৫ জুলাই) পাবনা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ-এর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, সামারি ট্রায়াল এবং মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেফতার সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চাটমোহর থানার অভিযানে গ্রেফতার চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়া এবং সব ধরনের অপরাধ দমনে তাদের ধারাবাহিক বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *