ওসি আতিকুর রহমানের নেতৃত্বে গোদাগাড়ীতে মধ্যরাতের বিশেষ অভিযান: ১৩ জুয়াড়ি আটক, ৫ জনকে অর্থদণ্ড ও ৮ জনের কারাদণ্ড

👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.co

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : ০৪ জুলাই ২০২৬।

রাজশাহীর গোদাগাড়ীতে জুয়া ও অপরাধ দমনে মধ্যরাতের বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন জুয়াড়িকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে ৫ জনকে অর্থদণ্ড এবং ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার গভীর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের কাপাসিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসার অভিযোগের প্রেক্ষিতে ওসি আতিকুর রহমানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। আদালত ৫ জনকে অর্থদণ্ড এবং অপর ৮ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “অপরাধ, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।”

স্থানীয়দের মতে, নতুন ওসির দায়িত্ব গ্রহণের পর থেকে গোদাগাড়ীতে জুয়া, মাদক ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *