এসপি মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, ৩ মাদকসেবী গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

নওগাঁ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ধামইরহাট থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ৩ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ রাত ১১টা ১০ মিনিটে ধামইরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামের মো. নাজমুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়ির পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ মাদকসেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জয়পাল ওরফে টুকটুক (৩৬), পিতা: মৃত দাড়িকা পাল, মাতা: নীলা পাল; মো. জনি রহমান (৩৫), পিতা: মো. মিজানুর রহমান, মাতা: মোছা. জেসমিন; এবং মো. মিলন হোসেন (৩০), পিতা: মৃত মনোয়ার হোসেন, মাতা: মোছা. বেবি আরা। তারা সবাই দক্ষিণ চকযদু গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার প্রতিটি থানায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *