এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও দোয়া জানালেন গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনি

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও দোয়া জানিয়েছেন গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এইচআর ক্লাবের সাবেক জেনারেল মেম্বার এবং গোদাগাড়ী উপজেলা

ছাত্রদলের ছাত্রনেতা মোঃ অলিউল্লাহ রনি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। শিক্ষা, ঐক্য ও প্রগতির চেতনায় এগিয়ে যাক আমাদের প্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া। মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেক শিক্ষার্থীর পরিশ্রম কবুল করেন এবং তাদের কাঙ্ক্ষিত সফলতা দান করেন।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সততা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। তাই পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে, ধৈর্য ও সততার মাধ্যমে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।

মোঃ অলিউল্লাহ রনি অভিভাবক ও শিক্ষকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থীদের মানসিকভাবে সাহস ও সহযোগিতা প্রদান করতে হবে, যাতে তারা কোনো ধরনের চাপ বা উদ্বেগ ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে।

সবশেষে তিনি এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *