তিন ফসলি জমি রক্ষায় কঠোর এসিল্যান্ড লাইলা নূর তানজু: অবৈধ পুকুর খননে ব্যবহৃত ৩ এস্কেভেটর অচল, থানায় নিয়মিত মামলা

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ২ জুলাই ২০২৬।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ১ নম্বর নওপাড়া ইউনিয়নের আলীপুর এলাকায় তিন ফসলি কৃষিজমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে

অভিযান পরিচালনা করেছেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাইলা নূর তানজু।

বুধবার (১ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ খননকাজে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি এস্কেভেটর যান্ত্রিকভাবে অচল করে দেওয়া হয়। একই সঙ্গে এস্কেভেটরগুলোর ৬টি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়, যাতে পুনরায় অবৈধ খনন কার্যক্রম পরিচালনা করা না যায়।

জানা গেছে, এর আগেও গত ২৪ জুন ২০২৬ তারিখে একই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ খননকাজে ব্যবহৃত ভেকু (এস্কেভেটর) নিষ্ক্রিয় করা হয়েছিল। তবে প্রশাসনের নির্দেশনা অমান্য করে দুর্বৃত্তরা পুনরায় অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের কার্যক্রম শুরু করলে তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, দুর্গাপুর থানার নিয়মিত মামলা নম্বর-২৩, তারিখ ২৭ জুন ২০২৬। মামলাটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দায়ের করা হয়েছে।

হকারী কমিশনার (ভূমি) *লাইলা নূর তানজু বলেন, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন প্রতিরোধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। জনস্বার্থ ও কৃষিজমি সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *