তানোরে কলেজের নিয়োগ পরীক্ষা ঘিরে উত্তেজনা, ডিসির প্রতিনিধি-ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা

👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ২৯ জুন ২০২৬।

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ললিত মোহন কলেজের নিয়োগ পরীক্ষা ঘিরে ফের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২৮ জুন রোববার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের প্রতিনিধি

তালন্দ ললিত মোহন কলেজের নিয়োগ পরীক্ষা ঘিরে বাক বিতন্ডার কিছু স্থিরচিত্র। ছবি : DBbd24. com

নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রতিনিধি এবং ডিজির প্রতিনিধিদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ, পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় উপস্থিত কর্মকর্তাদের অবরুদ্ধ করার চেষ্টার অভিযোগও ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে অতীতেও একাধিকবার নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন জটিলতায় পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি।

এরই ধারাবাহিকতায় রোববার পুনরায় নিয়োগ পরীক্ষা আয়োজন করা হলে শুরু থেকেই উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পরীক্ষার স্বচ্ছতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের একাংশ বিক্ষোভ শুরু করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিনিধিদের সঙ্গে তাদের তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এবং কর্মকর্তাদের অবরুদ্ধ করার চেষ্টার অভিযোগ ওঠে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপদে স্থান ত্যাগের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, তালন্দ ললিত মোহন কলেজের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এর আগেও একাধিকবার অনিয়মের অভিযোগ ওঠে। সে কারণে কয়েক দফা নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সর্বশেষ ২৮ জুন ২০২৬ রোববার পুনরায় পরীক্ষা আয়োজন করতে গিয়ে নতুন করে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *