হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নিয়মিত মামলা ও পরোয়ানায় আরও ৩ আসামি আটক;

ওসি এস এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় তানোর থানার পুলিশের ধারাবাহিক অভিযানে সাফল্য

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তানোর থানা পুলিশ। পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পাশাপাশি নিয়মিত মামলার এক আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই ২০২৬) তানোর থানার এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স কনস্টেবল রাজু আহমেদ, কনস্টেবল জিসান বাবু ও কনস্টেবল শরিফুল ইসলামকে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তানোর উপজেলার মুন্ডুমালা গ্রামের নিজ বসতবাড়ির প্রধান ফটকের সামনে থেকে


মো. ইয়ামিন সরকার (২৬)-কে ৩ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়ামিন সরকারের পিতা মরহুম মোস্তাফিজুর রহমান বাবু। তার বাড়ি মুন্ডুমালা হাট এলাকায়।

এছাড়া তানোর থানার মামলা নং-১৪, তারিখ: ১৩/০৭/২০২৬-এর এজাহারভুক্ত আসামি মো. হাতেম আলী (৪০), পিতা মরহুম বাদল সরকার, সাং-ছাঐড়, থানা-তানোর, জেলা-রাজশাহীকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. শাকিল আহমেদ, পিতা মো. নাসির উদ্দিন, সাং-আমশো এবং জিআর সাধারণ পরোয়ানাভুক্ত আসামি মো. সাদ্দাম (৪৫), পিতা মরহুম সাত্তার, সাং-জুমারপাড়া, থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে অংশ নেন এসআই মো. শফিকুল ইসলাম, এসআই মো. জাহাঙ্গীর আলম এবং এএসআই মো. শাহাদাত হোসেনসহ তানোর থানার অন্যান্য পুলিশ সদস্য।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তানোর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত তানোর গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *