র্যাব-৫ এর অভিযানে সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মো. তুহিন আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাব জানায়, শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সিংড়া থানার ৫ নম্বর চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রৌধী এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় জনৈক নিয়াজ আলীর বসতবাড়ির পেছনে তুহিন আলীর বাবা মো. আনোয়ার হোসেনের ভিটায় ঘাসের জমি থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তুহিন আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তুহিন আলী রৌধী গ্রামের বাসিন্দা। র্যাবের দাবি, তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। র্যাব-৫ জানায়, উদ্ধার করা গাঁজা তুহিন আলীর হেফাজত থেকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। র্যাব-৫ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। Post navigation শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৫০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার