রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা ;

মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ ডিবি এসআই মো. ফয়সাল হাসান, ক্লু-লেস মামলা উদ্ঘাটনে এসআই সৌরভ কুমার দত্ত

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহী রেঞ্জের আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই পুলিশ কর্মকর্তা পৃথক দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. ফয়সাল হাসান। আর ক্লু-লেস মামলা রহস্য উদ্ঘাটনে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এসআই সৌরভ কুমার দত্ত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান এবং মাদকদ্রব্য উদ্ধারে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ডিবি এসআই মো. ফয়সাল হাসানের এ অর্জন বিশেষভাবে প্রশংসিত হয়েছে। একইভাবে জটিল ও ক্লু-লেস মামলার তদন্ত এবং রহস্য উদ্ঘাটনে দক্ষতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন এসআই সৌরভ কুমার দত্ত।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। সভায় রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আগস্ট মাসের অপরাধচিত্র, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পুলিশের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে আগস্ট মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার এই দুই কর্মকর্তাকে পৃথক দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ায় ডিবি এসআই মো. ফয়সাল হাসান ও এসআই সৌরভ কুমার দত্তকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশবার্তা বিডি ২৪.কম পরিবার।

দেশবার্তা বিডি ২৪.কম এর সম্পাদক প্রকাশক মমিনুল ইসলাম মুন বলেন, 

পুলিশের দায়িত্বশীলতা, পেশাগত দক্ষতা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রমে নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ অর্জন অত্যন্ত গর্বের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের এমন স্বীকৃতি অন্যদেরও আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। ডিবি এসআই মো. ফয়সাল হাসান ও এসআই সৌরভ কুমার দত্ত ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে আরও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা করছে দেশবার্তা বিডি ২৪.কম পরিবার।

দেশবার্তা বিডি ২৪.কম পরিবারের পক্ষ থেকে তাদের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।

সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ, রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ কার্যালয় ও বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 শুভেচ্ছান্তে 

মমিনুল ইসলাম মুন

সম্পাদক ও প্রকাশক

দেশবার্তা বিডি ২৪.কম

📲 ০১৭৪০৯৩৫৮৭০

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *