রাজশাহী জেলা ডিএসবি অফিস পরিদর্শনে পুলিশ সুপার নাঈমুল হাছান, পেশাদারিত্ব ও দাপ্তরিক শৃঙ্খলা জোরদারের নির্দেশ মমিনুল ইসলাম মুন ,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী জেলা পুলিশের জেলা বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি ডিএসবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, নথি ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দাপ্তরিক শৃঙ্খলা, সেবার মান, কাজের গতিশীলতা এবং পেশাদারিত্ব আরও বৃদ্ধি করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি জনসেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. আনিছুর রহমান সরদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা বিশেষ শাখার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। রাজশাহী জেলা পুলিশ সূত্র জানায়, নিয়মিত বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, নথি সংরক্ষণ এবং পেশাদার পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যালোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। Post navigation পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি: ৩০ দিনের উদ্যোগে দৃষ্টান্ত স্থাপন, উদ্বোধন করলেন রাজশাহীর জেলা প্রশাসক মিথ্যা মামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ: রাজশাহীতে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি