রাজশাহীর সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

 

 মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ কোনো দলের বা লাঠিয়াল বাহিনী নয়; এটি একটি দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ, ডিজিটাল অপরাধ দমন এবং সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের মাধ্যমে জনগণের আস্থা ও সেবার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের অভিনন্দন জানাই। নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে চেইন অব কমান্ড মেনে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—এই দুই বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেন। এছাড়া ‘বেস্ট একাডেমিক’ পুরস্কার লাভ করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।

দেশবার্তা বিডি ২৪. কম নিউজ পোর্টালের জন্য সংবাদ কর্মী নিয়োগ চলছে,,, আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *