রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মো. সাজু আহমেদ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় তাঁদের কাছ থেকে ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৭০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ভুগরোইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ (২৯), উত্তর নওদাপাড়া গ্রামের মো. নাজির উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩০) এবং একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মো. ইকবাল (২৯) গ্রেপ্তার হন। আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। Post navigation বাঘায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার কৃষকের স্বার্থে পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাসের অভিযান, জরিমানা ১৫ হাজার টাকা