রাজশাহীতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে মোবাইল কোর্ট, তিনজনকে জরিমানা

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আওতাধীন কোর্ট বুলনপুর এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় তিন ব্যক্তিকে জরিমানা করা হয়।

র‍্যাব-৫ ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।

র‍্যাব-৫-এর সদর কোম্পানি, রাজশাহী এবং রাজশাহী সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে অংশ নেন। এ সময় মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে তিনজনকে জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নগরীর জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নগরীর বিভিন্ন এলাকায় আইন প্রয়োগের কার্যক্রম অব্যাহত রাখা হবে। নিরাপদ ও বাসযোগ্য মহানগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *