মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ

নাজমুল হাসান, মেহেরপুর মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুর জেলা যুবদলের আসন্ন কমিটিকে ঘিরে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নাহিদুল ইসলাম নাহিদ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় নেতাকর্মীদের একটি অংশ তাঁর নেতৃত্বের প্রত্যাশা করছেন।

২০১১ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে পথ চলা। ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগঠনে নিজেকে সম্পৃক্ত রাখেন। এবং ২০১৮ সালে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

 


দলীয় সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি,নাহিদুল ইসলাম নাহিদ দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছেন। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ আগামী দিনে জেলা যুবদলকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে তারা মনে করছেন।

এ বিষয়ে নাহিদুল ইসলাম নাহিদ বলেন, “আমি সব সময় দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে কাজ করেছি। ভবিষ্যতেও দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী মেহেরপুর জেলা যুবদলকে আরও সুসংগঠিত করতে কাজ করে যেতে চাই।”

আসন্ন জেলা যুবদলের কমিটিকে ঘিরে সাধারণ সম্পাদক পদে তাঁর নাম নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *