মধুপুরে ১ লাখ লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকায় এক লাখ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ ইমরান হোসেন,বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহ সভাপতি আনোয়ারা হক লিলি, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পৌরবিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা মেহেদী হাসান মিঞ্জু, বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপি নেতা আনোয়ার হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্র দল ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান, এপ্রকল্পটি বাস্তবায়িত হলে আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকাসহ আশপাশের জনগণের নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *