বাঘায় এসিল্যান্ড নুসরাত জাহান অনন্যার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্র মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক রাজশাহী : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার সার্বিক উদ্যোগ ও তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আড়ানী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার উদ্যোগে নেওয়া এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো আড়ানী পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বিস্তার নিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিকদের জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বিশেষ করে বর্ষা-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে পানি জমে মশার প্রজনন বাড়তে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন করা হলে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। নুসরাত জাহান অনন্যার তত্ত্বাবধানে আড়ানী পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, শুধু পৌর কর্তৃপক্ষের একক প্রচেষ্টায় মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সহযোগিতাও জরুরি।এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ড্রেন ও নালা পরিষ্কার রাখা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।পৌর প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিকদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে আড়ানী পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে পৌরবাসীর সার্বিক সহযোগিতা ও সচেতনতা কামনা করা হয়েছে।বাস্তবায়নে: আড়ানী পৌরসভা। Post navigation আত্রাইয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে রাস্তার কাজ হিলি খাদ্য গুদামের ধান পাচারের সময় জনতার হাতে আটক