নিহত ফিরোজার পরিবারের দায়িত্ব নেবেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

 মোঃ রেজুওয়ানুল হককালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

সরকারি গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মেয়ের বাড়িতে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফিরোজা বেগম। পরে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার গাড়িচালকও আহত হন। 

ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে ও পাঁচ মেয়েকে নিয়ে তার সংসার চলছিল। বড় ছেলে কয়েক বছর আগে মারা যান। ছোট ছেলে কৃষিকাজ করেন এবং পাঁচ মেয়ে সবাই বিবাহিত।

শুক্রবার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ফিরোজা বেগমের দাফন সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখছেন এবং এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন। 

এদিকে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ইতোমধ্যে এক লাখ টাকা দেওয়ার তথ্যও জানা গেছে। 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *