নাটোরে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, রাজশাহী :

নাটোরে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে নাটোর সদর থানাধীন স্টেশন বাজার জামে মসজিদের সামনে বিসমিল্লাহ খেজুর হাউজ অ্যান্ড ভ্যারাইটি স্টোরের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মো. মিঠু (৩০) এবং একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে মো. সাকিব হাসান (২৪)।

র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল নাটোর স্টেশন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাঁদের সঙ্গে থাকা লাগেজের ভেতর ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ থাকার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের লাগেজ তল্লাশি করে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ১৪০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা র‍্যাবকে জানিয়েছেন, তাঁরা রাজশাহী থেকে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ অবৈধভাবে সংগ্রহ করেন। পরে ট্রেনযোগে নাটোর হয়ে জয়পুরহাট যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

র‍্যাব-৫ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *