ধোপাপাড়া বাজারে অবৈধ সার মজুতের বিরুদ্ধে মোবাইল কোর্ট

পুঠিয়ায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

মমিনুল ইসলাম মুন ,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: 

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত ও অনুমোদনবিহীনভাবে সার ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযানে অনুমোদনবিহীনভাবে সার মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, ধোপাপাড়া বাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অনুমোদনবিহীনভাবে সার মজুত করে রাখার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুত করা ৩৪ বস্তা টিএসপি এবং ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় সাধারণ কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন। কৃষকদের জন্য নির্ধারিত সার যেন কোনোভাবেই অবৈধভাবে মজুত করে রাখা, অতিরিক্ত দামে বিক্রি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ী অনুমোদনবিহীনভাবে সার মজুত, অতিরিক্ত দামে বিক্রি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মজুত করা সার সাধারণ কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকের স্বার্থে এবং সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে শিবু দাসের নেতৃত্বে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *