তানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

👨‍🏫 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক, বিএমডিএর সহকারী প্রকৌশলী নাঈমুল হাছান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম খান, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি এম ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন ও সেক্রেটারি ডিএম আক্কাস আলী।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা অংশ নেন। এ সময় উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচি ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *