Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী :

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

এ সময় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সকল প্রস্তুতির সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন,রাসিকের
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফএএম আঞ্জুমান আরা বেগম।

এ সময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
পাশাপাশি ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *